৪১ ও ৭৬ মিনিটে লিওনেল মেসির জোড়া গোল। লুইস সুয়ারেজ (৮৪ মিনিট) ও মুনীর এল হাদ্দাদির (৮ মিনিট) একটি করে গোল।

তাতে এইবারের বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। পাশাপাশি সব ধরণের প্রতিযোগিতায় অপরাজিত থাকার সংখ্যাটাও বাড়িয়ে নিয়েছে তারা। এই জয়ের ফলে ৩৬ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে কাতালানরা।

অন্যদিকে মেসি ২ গোল ও সুয়ারেজ এক গোল করায় বার্সেলোনার ত্রিরতেœর গোল সংখ্যা দাঁড়িয়েছে ১০০ তে। চলতি মৌসুমে সব ধরণের প্রতিযোগিতায় মেসি-নেইমার ও সুয়ারেজ এই গোল করেন।

এইবারের বিপক্ষে এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি আরো পাকাপোক্ত করেছে তারা। ২৮ ম্যাচ থেকে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লুইস এনরিকের শিষ্যরা। ২৭ ম্যাচ থেকে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

রবিন/আলম