মালয়েশিয়ায় দু’টি প্রস্তুতি ম্যাচ খেলে এখন সিঙ্গাপুরে রয়েছেন বাংলাদেশ জাতীয় হকি দলের সদস্যরা। দু’দিন পরেই এখানে হকি ওয়ার্ল্ড লীগের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে। গুরুত্বপূর্ণ এ আসর উপলক্ষ্যে নিজেদের প্রস্ততি পরখ করতে বৃহস্পতিবার ইউক্রেনের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

ওয়ার্ল্ড হকি লীগে শক্ত প্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে ইউক্রেনের বিপক্ষে ভাল ফল মানসিকভাবে উজ্জ্বীবিত করতে পারে লাল-সবুজদের।

মালয়েশিয়ার বিপক্ষে দুই অনুশীলন ম্যাচের পর বুধবারই সিঙ্গাপুর পৌছেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার অনূর্ধ্ব-২১ দলের কাছে ১-৩ গোলে হারলেও দ্বিতীয় ম্যাচে অনূর্ধ্ব-২৩ দলকে ৫-১ গোলে হারায় কোচ গোবিনাথান কৃষ্ণমূর্তির দল। ফলে চাঙ্গা মনোবল নিয়েই বৃহস্পতিবার ইউক্রেনের মুখোমুখি হবে লাল-সবুজরা।

জেডআই