ভারতের সুপ্রিম কোর্ট দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান এন. শ্রীনিবাসনকে সরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে সাবেক ব্যাটিং লিজেন্ড সুনীল গাভাস্কারকে শ্রীনিবাসনের স্থলাভিষিক্ত করারও প্রস্তাব দিয়েছে সর্বোচ্চ আদালত।
আইপিএলে ফিক্সিং কেলেঙ্কারির ঘটনায় মুদগল কমিটির তদন্ত রিপোর্ট নিয়ে বৃহস্পতিবার নয়া দিল্লিতে এক শুনানিতে বিচারপতি এ.কে. পাটনায়েক বলেন, “শ্রীনিবাসনের জায়গায় আমরা সুনীল গাভাস্কারের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারকে বিসিসিআই’র সভাপতি হিসেবে নিয়োগ নেয়ার প্রস্তাব করছি।”
সুপ্রিম কোর্টের অন্য দুটি প্রস্তাব হলো- আসন্ন আইপিএল থেকে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে বাদ দিতে হবে এবং ইন্ডিয়া সিমেন্টস-এর সঙ্গে যুক্ত কেউ যেন ক্রিকেট বোর্ডের কোনো পদে না থাকেন।
এই প্রস্তাব তিনটি বিবেচনা করে শুক্রবার এ ব্যাপারে মতামত জানাতে বিসিসিআইকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টে।
আজকের শুনানিতে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে ইন্ডিয়া সিমেন্টের ভাইস প্রেসিডেন্ট ও ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির জড়িত থাকার অভিযোগ ওঠে। আইনজীবী হরিশ সালভে বলেন, ধোনি তদন্তকারী কমিটিকে গুরুনাথ মায়াপ্পন সম্পর্কে ভুল তথ্য দিয়েছিলেন। তদন্তের স্বার্থে ধোনির সরে দাঁড়ানো উচিত বলেও তিনি দাবি করেন।
সুপ্রিম কোর্ট বিসিসিআই'র পক্ষ থেকে জমা দেয়া রিপোর্টে বলা হয়েছে, তারা বিচারপতি মুদগল কমিটির সুপারিশ মেনে ব্যবস্থা নিতে প্রস্তুত। এমনকি দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ারও কথা জানিয়েছে বিসিসিআই। পাশাপাশি ফিক্সিংয়ের তদন্ত চালিয়ে যেতেও তারা রাজি বলে জানানো হয়েছে ওই রিপোর্টে। সূত্র: এনডিটিভি
[b]ঢাকা, ২৭ মার্চ (টাইমনিউজবিডি) //এমএ[/b]
খেলা
আদালতে গড়ালো ভারতের ক্রিকেট বোর্ড
ভারতের সুপ্রিম কোর্ট দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান এন. শ্রীনিবাসনকে সরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে সাবেক ব্যাটিং লিজেন্ড সুনীল গাভাস্কারকে শ্রীনিবাসনের স্থলাভিষিক্ত করারও প্রস্তাব দিয়েছে সর্বোচ্চ আদালত।





