ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ইউনুস খান ও আযহার আলী জোড়া সেঞ্চুরি অপ্রতিরোধ্য হয়ে উঠেছে বাংলাদেশ।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ২৬৭ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ক্রিজে আছেন আযহার আলী (১০৮) ও ইউনুস খান (১২৪)।
ম্যাচের প্রথম বলটি করতে গিয়ে চোট পান শাহাদাত হোসেন। কোনোমতে দ্বিতীয় বলটি করলেও এরপর আর মাঠে থাকতে পারেননি এই পেসার। তার ওভারটি শেষ করেন সৌম্য সরকার।
চতুর্থ ওভারেই আঘাত হানেন মোহাম্মদ শহীদ। তার দারুণ একটি বলে মুশফিকুর রহিমকে সহজ ক্যাচ দিয়ে ফিরে যান মোহাম্মদ হাফিজ (৮)।
১২তম ওভারে শহীদের বলে স্লিপে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়েছিলেন আজাহার আলী। তবে আম্পায়ার তাকে অপেক্ষা করতে বলে 'নো' বল কিনা দেখতে তৃতীয় আম্পায়ারের সাহায্য নেন। টিভি রিপ্লেতে দেখা যায় একটুর জন্য শহীদের পা ঠিক জায়গায় পড়েনি। ফলে আম্পায়ার বলটি 'নো' ডাকেন।
২৩তম ওভারে আঘাত হানেন তাইজুল ইসলাম। তার বলে উড়িয়ে সীমানা ছাড়া করতে গিয়ে শাহাদাতের ক্যাচে পরিণত হন সামি আসলাম (১৯)।
৬১তম ওভারে সৌম্য সরকারের বলে শর্ট কাভারে সাকিব আল হাসানের হাতে ক্যাচ দিয়েছিলেন ইউনুস খান। তবে তৃতীয় আম্পায়ারের সহায়তা নিয়ে বলটি 'নো' ডাকেন আম্পায়ার।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ।
বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। চোটের কারণে সিরিজ শেষ হয়ে যাওয়া রুবেল হোসেনের বদলে দলে এসেছেন আরেক পেসার শাহাদাত হোসেন।
একটি পরিবর্তন হয়েছে পাকিস্তান দলেও। বাঁহাতি স্পিনার জুলফিকার বাবরের জায়গায় দলে ফিরেছেন পেসার ইমরান খান।
জেডআই





