মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে কিউইদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বাংলাদেশ সময় সকাল ৮টায় মাঠে নেমেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড স্কোর: ১৯৪/৪ (২০ ওভার)।
রুবেল হোসেন: নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই সাফল্য পান ডানহাতি এ পেসার। ওপেনার জেমস নিশামকে (১৫) ফেরান এলবিডব্লিউ করে। আর ওভারের শেষ বলে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান কলিন মানরোকে (০) সৌম্য সরকারের ক্যাচে পরিণত করে প্যাভিলিওনে পাঠান রুবেল।
মোসাদ্দেক হোসেন সৈকত: সপ্তম ওভারে নিউজিল্যান্ডের তৃতীয় উইকেট তুলে নেয় টাইগাররা। নতুন ব্যাটসম্যান টম ব্রুসকে (৫) ইমরুলের ক্যাচ বানিয়ে ফেরান মোসাদ্দেক।
এই ম্যাচে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দলে একটি করে পরিবর্তন এসেছে। বিশ্রাম দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে। তাঁর বদলে সেরা একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ।
আর নিউজিল্যান্ডের হয়ে আজকের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হলো টম ব্লানডেলের। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে কিপিং করার সময় কুঁচকিতে চোট পান লুক রনকি।
এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচে বড় ব্যবধানে স্বাগতিকদের কাছে হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।
নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন, জিমি নিশাম, কলিন মুনরো, কোরি অ্যান্ডারসন, টম ব্রুস, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ব্লানডেল, মিচেল সান্টনার, বেন হুইলার, ট্রেন্ট্র বোল্ট ও ইশ শোধি।
এমবি





