পল্টনস্থ কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়-ওয়ালটন স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতা-২০১৬।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস, হোম অ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশন পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপও পৃষ্ঠপোষকতা করেছে এই প্রতিযোগিতায়।
২৭ মার্চ পল্টনস্থ কাবাডি স্টেডিয়ামে শুরু হয়েছে ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়-ওয়ালটন স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০১৬।’ প্রতিযোগিতা চলবে ৩০ মার্চ পর্যন্ত।
আজ প্রতিযোগিতার দ্বিতীয় দিনে জয় পেয়েছে বাংলাদেশ বিমান বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ। দিনের প্রথম খেলায় বাংলাদেশ বিমান বাহিনী ১টি লোনাসহ ২২-১৮ পয়েন্টে বাংলাদেশ জেলকে পরাজিত করে এবং দ্বিতীয় খেলায় বিজিবি ৪টি লোনাসহ ৪৪-১৭ পয়েন্টে বাংলাদেশ ফায়ার সার্ভিসকে পরাজিত করে ।
উল্লেখ্য, এবারের এই প্রতিযোগিতায় সার্ভিসেস সাতটি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। দলগুলো হল বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ ফায়ার সার্ভিস, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ জেল ও বাংলাদেশ নৌবাহিনী।
এই প্রতিযোগিতার ইভেন্ট পার্টনার ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম।
এম আর





