মিরপুরে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ।
বুধবার (০৮ সেপ্টেম্বর) টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী নিউজিল্যান্ড। তিন ম্যাচ শেষে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা।
প্রথম ম্যাচে সাত উইকেটের বড় জয় পায় টাইগাররা, দ্বিতীয় ম্যাচে জিতেছে ৪ রানে, তৃতীয় ম্যাচে হেরেছে ৫২ রানের ব্যবধানে।
বাংলাদেশ এই ম্যাচেও খেলছে অপরিবর্তিত একাদশ নিয়ে। তবে দুটি পরিবর্তন এসেছে নিউজিল্যান্ডের একাদশে। একাদশে ফিরেছেন হামিশ বেনেট ও ব্লেয়ার টিকনার। তাদের জায়গা করে দিতে বাদ পড়তে হয়েছে জ্যাকব ডাফি ও স্কট কুগেলেইন।
যথারীতি একই ভেন্যু মিরপুর শেরেবাংলায় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লানডেল, কোল ম্যাককঞ্চি, হামিশ বেনেট, এজাজ পেটেল, ব্লেয়ার টিকনার।
এমবি





