সাফ ফুটবলের এবার নিয়ম রক্ষার ম্যাচে ভুটানের বিপক্ষে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে আফগানিস্তান ও মালদ্বীপের কাছে হেরে ইতোমধ্যেই নিজেদের বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছে বাংলাদেশ।
ভারতের কেরালার ত্রিবান্দ্রাম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। এ ম্যাচ সামনে রেখে অনুশীলনের পাশাপাশি জিম ও সুইমিংয়ে সময় কাটান মামুনুলরা।
সাফের এবারের আসরের শুরুটা মোটেও ভাল হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচেই আফগানদের বিপক্ষে ৪-০ গোলে উড়ে গেছে লাল-সবুজের দল। শেষ রক্ষা হয়নি মালদ্বীপের বিপক্ষে নিজেদের বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচেও। দলটির বিপক্ষে ৩-১ গোলে হেরে ছিটকে গেছে শেষ চারে ওঠার লড়াই থেকে।
এবার মামুনুলদের সামনে প্রতিপক্ষ ভুটান। প্রথম দুই ম্যাচে হারলেও শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে জয় নিয়ে সাফের এবারের আসরে সান্ত্বনার জয় পাওয়ার আপ্রাণ চেষ্টা করবে টিম বাংলাদেশ।
এরই মধ্যে আফগানিস্তান ও মালদ্বীপের কাছে হারের পর অধিনয়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছে মামুনুল।
এআই





