[b]নিওন:[/b] দীর্ঘ দু'মাস চোট কাটিয়ে ফিরে আসা বার্সেলোনা তারকা নেই উয়েফার বর্ষসেরা দলে। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে এই দল প্রকাশ করে।
উয়েফার বর্ষসেরা দলে বুন্দেসলিগা ও লা লিগার খেলোয়াড়দের আধিপত্যই বেশি। প্রিমিয়ার লিগের একমাত্র বর্তমান খেলোয়াড় হিসেবে আছেন আর্সেনালের মেসুত ওজিল। নেই ইতালি সিরি আ লিগের কেউই।
উয়েফা জানিয়েছে, তাদের ওয়েবসাইটে এই দল নির্বাচনে ৬.৩ মিলিয়ন ভক্ত অংশ নিয়েছিলেন। পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো এনিয়ে রেকর্ড টানা সপ্তমবারের মতো দলে অন্তর্ভুক্ত হলেন। ইউরোপের বাইরের একমাত্র খেলোয়াড় হিসেবে আছেন পিএসজির ব্রাজিলিয়ান থিয়াগো সিলভা।
উয়েফা বর্ষসেরা একাদশ: ম্যানুয়েল ন্যুয়ার, সার্জিও রামোস, থিয়াগো সিলভা, ফিলিপ লাম, ডেভিড আলবা, মার্কো রুস, মেসুত ওজিল, গ্যারেথ বেল, ফ্রাঙ্ক রিবেরি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও জ্লাতান ইব্রাহিমোভিচ।