ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জয়ী হলে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মর্তুজা।

প্রথম ওভারের তৃতীয় বলে দ্বিতীয় স্লিপে দাঁড়ানো কুশল মেন্ডিসের হাতে জীবন পেলেও ১৪.৫ ওভারে আর শেষ রক্ষা হয়নি এনামুলের।থিসারা পেরেরার বাউন্সার খেলতে গিয়ে উইকেটের পেছনে নিরোশান ডিকভেলাকে ক্যাচ দিয়ে ৩৭ বলে ৩৫ রান করে ফিরেন যান তিনি।

৭৬ বলে ৫২ রান নিয়ে ব্যাটিংয়ে রয়েছেন তামিম। অন্য প্রান্তে তার সঙ্গে ২৪ বলে ২৪ রানে জুটি বেঁধেছেন সাকিব আল হাসান। ২৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১২২ রান। চারদিন আগে জিম্বাবুয়েকে ১৭০ রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেটের জয় পায় টাইগাররা। অন্যদিকে শ্রীলঙ্কা ১২ রানে হেরে যায় জিম্বাবুয়ের কাছে।

দলে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। সানজামুল ইসলামের জায়গায় একাদশে ঢুকেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।আর অ্যাঞ্জেলো ম্যাথুজ শ্রীলঙ্কা দলের বাইরে রয়েছেন। দিনেশ চান্ডিমালের নেতৃত্বে খেলবে তারা।

বাংলাদেশ: তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি মুর্তজা, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা: উপুল থারাঙ্গা, কুশল পেরেরা, দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), নিরোশান ডিকবিলা, কুশল মেন্ডিস, আসেলা গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, সুরাঙ্গা লাকমল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, নুয়ান প্রদীপ।

এমআর