বাংলাদেশের বিপক্ষে খুলনা টেস্ট ড্র করার পরও টেস্ট র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে পাকিস্তানের।
সোমবার প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে দেখা যায় চতুর্থ স্থান থেকে তৃতীয় স্থানে উঠে গেছে পাকিস্তান।
তবে র্যাঙ্কিংয়ে উন্নতিতে পাকিস্তানের কোনো কৃতিত্ব নেই। কারণ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিন ম্যাচ টেস্ট সিরিজ ড্র করায় র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে ইংল্যান্ডের। তৃতীয় স্থান থেকে দলটি চতুর্থ স্থানে নেমে গেছে।
আগামী ৬ মে শুরু হতে যাওয়া ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের কাছে হার অথবা ড্র করলে চতুর্থ স্থানে নেমে যেতে হবে পাকিস্তানকে। আর বর্তমানে ৩২ রেটিং নিয়ে র্যাংকিং-এ নবম স্থানে রয়েছে বাংলাদেশ।
আইসিসি’র টেস্ট র্যাঙ্কিং তালিকা:
র্যাঙ্কিং --- দল --- ম্যাচ --- পয়েন্ট--- রেটিং
১. দক্ষিণ আফ্রিকা---৩১---৩৮৩৯---১২৪
২. অস্ট্রেলিয়া ---৪০ ---৪৭১৮--- ১১৮
৩. পাকিস্তান ---৩০--- ৩০৯০--- ১০৩
৪. ইংল্যান্ড ---৪৩--- ৪৩৬৭--- ১০২
৫. নিউজিল্যান্ড ---৩৭--- ৩৬৬০--- ৯৯
৬. শ্রীলংকা--- ৩৪--- ৩২৫৮--- ৯৬
৭. ভারত ---৩৪--- ৩২২৮--- ৯৫
৮. ওয়েস্ট ইন্ডিজ ---৩৪--- ২৬৮৮--- ৭৯
৯. বাংলাদেশ ---২১--- ৬৭৬--- ৩২
১০. জিম্বাবুয়ে ---১৩ ---২২৮ ---১৮
জেডআই





