চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ শুরু হয়েছে। এই ম্যাচে শুরুর জয়টা পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০.২ ওভারে ৪ উইকেটের বিনিময় ৯০ রান সংগ্রহ করেছে শ্রীলংকা। ৫০ রান নিয়ে কুসল পেরেরা ও ম্যাথুস ১।
মাশরাফির ওপেনিং ওভারের শেষ বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন উদ্বোধনী জুটির তিলকারত্নে দিলশান (০)। তবে পাওয়ার প্লেতে স্বাগতিক বোলারদেরকে বেধড়র পিটিয়েছেন ওপেনার কুসল পেরেরা ও ওয়ানডাউনে নামা দিনেশ চান্দিমাল।
তবে সপ্তম ওভারে সাকিব আল হাসানে বলে ফরহাদ রেজার হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে গেছেন চান্দিমাল (১৫ বলে ১৮)। আর ১১ রান করে নাসিরের তালুবন্দী হয়েছেন সাঙ্গাকারা। সীক্কুগে প্রসন্ন আউট হয়েছেন ৪ রান করে।
টেস্টে হাতে চোট পাওয়ায় টি-টোয়েন্টি দলে নেই বাংলাদেশের নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিম। তার অনুপস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে অভিষেক হতে যাচ্ছে স্বাগতিকদের বাঁহাতি স্পিনার আরাফাত সানি ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান মিথুন আলীর।
[b]বাংলাদেশ টি-টোয়েন্টি দল:[/b] তামিম ইকবাল, এনামুল হক, শামসুর রহমান, সাকিব আল হাসান, নাসির হোসাইন, মিথুন আলী, ফরহাদ রেজা, সোহাগ গাজী,  আরাফাত সানি, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক) ও রুবেল হোসাইন।
[b]শ্রীলংকা টি-টোয়েন্টি দল:[/b] তিলকারত্নে দিলশান, কুসল পেরেরা, কুমার সাঙ্গাকারা, দিনেশ চান্দিমল (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, থিসারা পেরেরা, নুয়ান কুলসেকারা, সচিত্রা সেনানায়েকে, অজান্তা মেন্ডিস, সীক্কুগে প্রসন্ন ও লাসিথ মালিঙ্গা (সহ-অধিনায়ক)।