প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে আবারো হংকংয়ের জালে বল পাঠায় হিগুয়েন। এটা ম্যাচে তার ২য় ও দলের চতুর্থ গোল।
র্যাংকিংয়ে তলানিতে থাকা দুর্বল হংকংয়ের বিপক্ষে খেলার প্রথমার্ধে ৩ গোল করেছে আর্জেন্টিনা। দলের হয়ে গোল ৩টি করেন বেনেগা (১৯ মিনিট),হিগুয়েন (৪২ মি.)এবং জাইতান (৪৪ মি.)।
হংকং স্টেডিয়ামে শুরু হওয়া ই ম্যাচে আর্জেন্টিনার প্রথম একাদশে বার্সেলোনার মাসচেরানো ও ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার সের্হিও আগুয়েরোর মতো তারকারা অনুপস্থিত।
দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার চেয়ে ফিফা র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে হংকং। তারকা সমৃদ্ধ আর্জেন্টিনার অবস্থান দ্বিতীয়, আর হংকং ১৬৪তম স্থানে।
জেআই





