চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে কোচ পেপ গার্দিওলার বায়ার্ন মিউনিখ। নিজেদের মাঠে চারটি গোল হজম করেছে তারা। এতে সমালোচনার মুখে পড়ে গুরু গার্দিওলা। সেটা যেন সহ্য করতে পারেনি তার শিষ্যরা। জবাবটা মাঠেই দিয়েছে। বুন্দিসলিগায় হামবার্গারের জালে চারবারই বল জড়িয়েছে তারা। তবে একটি গোল হজমও করতে হয়েছে। ফলে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছেন মুলাররা।
শনিবার সফরকারী দল হিসেবে খেলতে নামে বায়ার্ন মিউনিখ। তবুও তাদের প্রতিরোধ করতে পারেনি হামবার্গের খেলোয়াড়রা। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বায়ার্ন। খেলার ৩২ মিনিটে এই গোলটি করেন মারিও গোটজে।
বিরতির পর আরো তিন গোল করে বায়ার্ন। ৫৫ মিনিটে দলের লিডকে ডাবলে নিয়ে যান থমাস মুলার। এরপর ৬৯ মিনিটে হামবার্গের জালে আরেক বার বল জড়িয়ে দেন গোলের সূচনা করা গোটজে। ৭২ মিনিটে একটি গোল শোধ করেন হাকান কানহানুগলো। কিন্তু তাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। কারণ এর তিন মিনিট পর গোল করেন বায়ার্নের ক্লাউদিয়া পিজারো।
শেষ দিকে আর কোনো দল গোল করেত না পারলেও বায়ার্নের জন্য একটা ধাক্কা ছিল। কারণ ১০ জনের দল নিয়ে খেলা শেষ করতে হয়েছে তাদের। জেরোম বোটেং সরাসরি লাল কার্ড দেখে খেলা শেষ হওয়ার চার মিনিট আগেই মাঠ থেকে বিদায় নিয়েছেন।
ঢাকা, ৩মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
জবাবের জয় বায়ার্নের
চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে কোচ পেপ গার্দিওলার বায়ার্ন মিউনিখ। নিজেদের মাঠে চারটি গোল হজম করেছে তারা। এতে সমালোচনার মুখে পড়ে গুরু গার্দিওলা। সেটা যেন সহ্য করতে পারেনি তার শিষ্যরা। জবাবটা মাঠেই দিয়েছে। বুন্দিসলিগায় হামবার্গারের জালে চারবারই বল জ





