ক্যারিয়ারে সেঞ্চুরির সেঞ্চুরি করেছিলেন ভারতীয় ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। বাবার পথেই হাঁটছেন তার ছেলে অর্জুন টেন্ডুলকার। ব্যাট হাতে ঝড় তুলে মাত্র ৪২ বলে ১১৮ রানের ইনিংস খেলেছেন তিনি।
নক আউট ভিত্তিতে গত সপ্তাহে ১০২টি স্কুলকে নিয়ে মুম্বাইয়ে অনুর্ধ্ব-১৬ স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশীপ শুরু হয়। ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের হয়ে মাঠে নামেন টেন্ডুলকারের ছেলে অর্জুন। কোয়ার্টার ফাইনালের ম্যাচে ৪২ বল মোকাবেলা করে ১১৮ রানের নান্দনিক এক ইনিংস খেলেন অর্জুন। তার দৃষ্টিনন্দন ইনিংসের উপর ভর করে সেমির টিকিট পায় অর্জুনের দল।
ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





