দক্ষিণ কোরিয়ার ইনচেনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের ফুটবলের দ্বিতীয় রাউন্ডে খেলতে আগামীকাল বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ইনচেনের আনসানওয়া স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৫টায় উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজ বাহিনী।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল আফগানিস্তান। সেই ম্যাচে মামুনুলের গোলে ১-০ তে জয় পেয়েছিল তারা। এবার উজবেকিস্তানকে হারাতে পারলে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হবে তাদের।

কিন্তু বাংলাদেশের জন্য কাজটি কঠিন হতে পারে। কারণে উজবেকিস্তান খুবই শক্তিশালী দল। তাছাড়া চার বছর আগে ২০১০ সালে এশিয়ান গেমসে তাদের কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ফলে এবার বেশ সতর্ক হয়েই মাঠে নামতে হবে মামুনুলদেরকে।

এই ম্যাচে হারলেও বাংলাদেশের স্বপ্ন টিকে থাকতে পারে। সেক্ষেত্রে শেষ ম্যাচে হংকংকে হারাতে হবে।

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই