বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই উইকেট হারাল ভারত। দলীয় মাত্র ৯ রানে সাজঘরে ফিরে গেছেন ওপেনার রোহিত শর্মা (০)।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ১৪ রান সংগ্রহ করেছে ভারত। ক্রিজে আছেন শিখর ধাওয়ান (১৩) ও বিরাট কোহলি (১)।

রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট বেছে নিয়েছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারত ও দক্ষিণ আফ্রিকা উভয়ই জয় পেয়েছিল। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭৬ রানে হারিয়েছিল ভারত। অন্য দিকে জিম্বাবুয়ের বিপক্ষে ৬২ রানে জয় পেয়েছিল প্রোটিয়ারা।

নেট রান রেটে এগিয়ে থেকে পুল 'বি'তে শীর্ষে রয়েছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের পরের স্থানে আছে দক্ষিণ আফ্রিকা।

জেডআই