তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়ে দিয়েছে। আগে ব্যাট করতে নেমে সিকান্দার রাজার দল জড়ো করেছে ১৬৬ রান।
শুক্রবার (২৩ জুলাই) হারারেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে প্রথম উইকেট হারায় দ্বিতীয় ওভারেই। তাদিওয়ানাশে মারুমানি সাজঘরে ফিরলেও প্রতিরোধ গড়ে তোলেন আরেক ওপেনার ওয়েসলে মাধেভেরে।
সতীর্থদের তেমন সমর্থন না পেলেও মাধেভেরে রানের চাকা সচল রাখেন। বাংলাদেশের বোলাররা অন্য ব্যাটসম্যানদের ক্রিজে থিতু হতে না দিলেও মাধেভেরেকে সাজঘরে ফেরাতে পারছিলেন না।
শেষপর্যন্ত মাধেরেভেরে থামেন ৭৩ রান করে। শরিফুল ইসলামের শিকার হয়ে সাজঘরে ফেরার আগে ৫৭ বলের মোকাবেলায় হাঁকান ৫টি চার ও ৩টি ছক্কা।
শেষদিকে রায়ান বার্ল ক্যামিও ইনিংস উপহার দেন। ১৯ বলের মোকাবেলায় ৩৪ রান করে অপরাজিত থাকেন ২টি চার ও ২টি ছক্কা হাঁকিয়ে। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ১৬৬ রান, ৬ উইকেট হারিয়ে। অন্যান্যদের মধ্যে ডিওন মায়ার্স ২৬ ও রেগিস চাকাভা ১৪ রান করেন।
বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলাম তিনটি এবং শেখ মেহেদী হাসান ও সাকিব আল হাসান একটি করে উইকেট শিকার করেন। তরুণ পেসার শরিফুল টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই প্রথমবার ইনিংসে ৩ উইকেট পেলেন।
সংক্ষিপ্ত স্কোর
টস: জিম্বাবুয়ে
জিম্বাবুয়ে: ১৬৬/৬ (২০ ওভার)
মাধেভেরে ৭৩, বার্ল ৩৪*, মায়ার্স ২৬
শরিফুল ৩৩/৩, মেহেদী ১১/১, সাকিব ৩২/২
জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৬৭ রান।
এমবি





