বৃষ্টির কারণে ভেস্তে গেছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা। তবে যথারীতি আগামীকাল অনুষ্ঠিত হবে পঞ্চম দিনের খেলা। তবে এই প্রথমবারের মত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা কোন টেস্ট ম্যাচ গড়াতে যাচ্ছে পঞ্চম দিনে।
এর আগে টেস্ট ফরম্যাটে আটবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে ছয়টি টেস্ট শেষ হয়েছে ৪ দিনে। আর বাকী দু'টি টেস্টের ইতি ঘটেছে ৩ দিনে।
জেডআই





