আগামী ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপে এর এশিয়া অঞ্চলের বাছাইপর্বে অস্ট্রেলিয়া এবং একটি প্রীতিম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
২৬ আগস্ট মালয়েশিয়া যাবে বাংলাদেশ দল। সেখানে ২৯ আগস্ট একমাত্র প্রীতিম্যাচ খেলে লাল-সবুজের জার্সিধারীরা অস্ট্রেলিয়ায় উড়াল দেবে। পার্থে ৩ সেপ্টেম্বর শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে মামুনুলরা।
২৩ সদস্যের চূড়ান্ত দলকে আগামীকাল রোববার বেলা সাড়ে ৩টায় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
২৩ সদস্যের বাংলাদেশ:
গোলরক্ষক: শহীদুল আলম, রাসেল মাহমুদ, আশরাফুল ইসলাম রানা।
ডিফেন্স: রায়হান হাসান, নাসিরউদ্দিন চৌধুরী, ইয়াসিন খান, ইয়ামিন মুন্না, মোহাম্মদ লিঙ্কন, তপু বর্মণ, আতিকুর রহমান মিশু, নাসিরুল ইসলাম।
মিডফিল্ড: মামুনুল ইসলাম, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোনায়েম রাজু, ইমন মাহমুদ।
ফরোয়ার্ড: তকলিচ আহমেদ, জাহিদ হোসেন, জাহিদ হাসান এমিলি, জুয়েল রানা, আবদুল বাতেন কোমল, এনামুল হক।
এআই





