পর্দা নামতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসরের সিলেট পর্বের। এবারের আসরে সিলেট পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং খুলনা টাইগার্স।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ ম্যাচে খুলনার বিপক্ষে টসে জিতেছে কুমিল্লা। টসে জিতে আগে ফিল্ডিং বেছে নিয়েছে কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।
এদিকে এই ম্যাচে অধিনায়ক বদলে ফেলেছে খুলনা টাইগার্স। ইয়াসির আলী খেললেও এই ম্যাচে খুলনাকে নেতৃত্ব দেবেন ক্যারিবিয়ান রিক্রুট শেই হোপ। দলে দুই পরিবর্তনও এনেছে দলটি। অ্যান্ডি বালবির্নি এবং নাহিদ রানার বদলে দলে এসেছেন আমাদ বাট এবং শফিকুল ইসলাম। কুমিল্লার একাদশে এসেছে এক পরিবর্তন আশিকুর জামান প্রথমবারের মতো খেলতে নামবেন।
খুলনা টাইগার্স একাদশ : শেই হোপ (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলী রাব্বী, আজম খান, মার্ক দেয়াল, আমাদ বাট, মোহাম্মদ সাইফউদ্দীন, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ, শফিকুল ইসলাম।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, মোসাদ্দেক হোসেন, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, আশিকুর জামান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, খুশদিল শাহ, জনসন চার্লস।
এবিএস





