পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে একটি টোয়েন্টি ২০ ম্যাচের আয়োজন করা হয়েছে কাতারের রাজধানী দোহায়। দোহার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় ম্যাচটি আয়োজন করেছে দোহার ওয়েস্ট অ্যান্ড পার্ক স্টেডিয়াম।

সোমবারের এই ম্যাচে অংশ নিবে ওয়ার্ল্ড ইলেভেন এবং এশিয়ান ইলেভেন নামক দু’টি দল। ওয়েস্ট অ্যান্ড পার্কে অনুষ্ঠিতব্য এই ম্যাচে বিশ্ব একাদশের নেতৃত্ব দিবেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটিং কিংবদন্তি ব্রায়ান লারা।

অপরদিকে, এশিয়ান একাদশের নেতৃত্বে থাকছেন শ্রীলঙ্কার সাবেক ড্যাশিং ওপেনার সনাথ জয়সুরিয়া। এই দলে খেলার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের। এছাড়াও হার্শেল গিবস, জ্যাসন গিলেস্পি, ড্যামিয়েন মার্টিন, রশিদ লতিফদের মতো সাবেক খ্যাতনামা ক্রিকেট তারকারাও অংশ নিবেন এই ম্যাচে।

আয়োজকরা আশা করছেন প্রদর্শনী ম্যাচটি বেশ সাড়া ফেলবে স্থানীয়দের মধ্যে। ঈদের দিনটিতে বিশ্বের ক্রিকেট প্রেমীরাও উপভোগ করতে পারবেন একটি জমজমাট টোয়েন্টি ২০ ম্যাচের লড়াই।

এশিয়া একাদশ: সনাথ জয়াসুরিয়া, তামিম ইকবাল, রশিদ লতিফ, ইমরান নাজির, আবদুর রাজ্জাক, ইয়াসির আরাফাত, মোহাম্মদ সামি, আকাশ চোপড়া, মারভান আতাপাত্তু, অ্যাঞ্জেলো পারেরা, চামারা কাপুগেদারা।

বিশ্ব একাদশ: ব্রায়ান লারা, ব্রেন্ডন টেইলর, হার্শেল গিবস, ড্যারিয়েন মার্টিন, রায়ান টেন ডয়েসকাট, শন আরভিন, সাজিদ মাহমুদ, স্যামুয়েল বাদ্রি, জেসন গিলেপসি, কোরি কোলিমোর, ওয়ায়েজ শাহ, রিকি ওয়ালেস।

জেইউ