নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।আর তামিম ইকবালের ২০৬ রানকে টপকে গিয়ে টেস্টে তিনি হলেন বাংলাদেশের হয়ে সর্বচ্চ ইনিংসের মালিক।

তার ২৫০ বলের ইনিংসে ছিলো ২৯টি চার।এছাড়া ১৫০ রান করেছেন অধিনায়ক মুশফিকুর রহিমও।এই দুই ব্যাটসম্যানের রানের উপর ভর করে ৫১৩ রান করেছে বাংলাদেশ ক্রিকেট দল।

নিজেদের সর্বোচ্চ রানের সংগ্রহ গড়েছে বাংলাদেশ। হ্যামিল্টনে ২০১০ সালে করা ৪০৮ রান ছাড়িয়ে সংগ্রহ আরও বিশাল করার পথে আছে সফরকারীরা।

এই প্রথম কোনো টেস্টে বাংলাদেশের প্রথম ছয় ব্যাটসম্যানের চারজন পঞ্চাশ বা তার বেশি রান করলেন। তামিম ইকবাল ও মুমিনুল হক অর্ধশতক করে ফিরে যান। তবে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম পৌঁছান শতকে।

এআই