বিসিবি'র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভায় আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে সাকিবের কী শাস্তি। বোর্ডের সঙ্গে আলোচনা না করেই এ বিষয়ে কিছু বলতে রাজি নই।
রোরবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাকিব আল হাসানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সাকিবের সব বিষয়েই বোর্ড সভায় আলোচনা হবে। আলোচনার পরই সিদ্ধান্ত হবে। তাই বোর্ডের সঙ্গে আলোচনা না করেই এ বিষয়ে কিছু বলা যাবে না।
সাকিব দেশে ফিরে বিসিবিতে এসে ভুল স্বীকার করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, ভুল স্বীকারের বিষয় নয়। সাকিব ঢাকায় ফিরেই বিসিবিতে এসেছে দেখা করতে। সে আপনাদের সঙ্গে যা বলেছে আমকেও তাই বলেছে। এর বাইরে কিছুই বলেনি।
ভারত সিরিজে সাকিরের স্ত্রী ও ড্রেসিং রুম থেকে অনুমতি না নিয়েই ভিআইপি গ্যালারিতে দর্শক পেটানোর ঘটনার শাস্তি নিয়ে সুজন বলেন, বলেছি তো। সাকিবের সব বিষয়ে বোর্ডের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত হবে। তার আগে কিছুই বলা যাবে না।
সোমবার দুপুর ১টায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির বোর্ড সভা শুরু হবে। সভা শেষেই সাকিবের শাস্তির বিষয়ে সিদ্ধান্তের বিষয় জানা যাবে।
ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





