ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বোলিং তোপে বিধ্বস্ত পাকিস্তান। শত রানের আগে দলের সেরা ব্যাটসম্যানদেরকে হারিয়ে বাজে অবস্থায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ক্রিজে আছেন হারিস সোহাইল (২৫) ও সাদ নাসিম (১০)।

টাইগারদের বোলিং তোপে শুরুতে সতর্কতার সঙ্গে ব্যাট করে পাকিস্তান। কিন্তু তাতেও তাদের রক্ষা হয়নি। ১০ ওভারের মধ্যেই দুটি উইকেট হারায় তারা।

৮ম ওভারের প্রথম বলে পেসার রুবেল হোসাইনের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরে যান সরফরাজ আহমেদ (৭)।

পরের ওভারে আরাফাত সানি শেষ বলে সরাসরি বোল্ড হয়ে রানের খাতা খোলার আগে বিদায় নেন ওয়ানডাউনে ক্রিজে আসা মোহাম্মদ হাফিজ।

দলীয় ৩৬ ও ৩৭ রানে পর পর দুটি উইকেট হারানোর পর চাপে পড়ে যাওয়া পাকিস্তান দলের হাল ধরে রাখেন ওপেনার আযহার আলী। কিন্তু ১৬তম ওভারের তৃতীয় বলে তাকে বিদায় করে দেন সাকিব। মুশফিকের হাতে ক্যাচ আউট হওয়ার আগে ৬০ বলে ৩৬ রান করেন পাক অধিনায়ক।

পরের ওভারের পঞ্চম বলে নাসির হোসাইনের বলে বোল্ড হন ছয় বল খেলে রানের খাতা খুলতে না পারা ফাওয়াদ আলম।

রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক আযহার আলী।

বাংলাদেশ দলে একটি পরিবর্তন হয়েছে। আবুল হাসানের জায়গায় দলে ফিরেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অপরিবর্তিত রয়েছে পাকিস্তান দল।

গত শুক্রবার প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৭৯ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

জেডআই