শচিন তেন্ডুলকারের অভিষেক ম্যাচ কোনটা ছিল? এই প্রশ্নের উত্তরে যে কেউ উত্তর দেবেন, ১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে৷ কিন্তু মজার ব্যাপার হল নিজের অভিষেক ম্যাচের দু’বছর আগেই আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামার অভিজ্ঞতা হয়েছিল মাস্টার ব্লাস্টারের৷
ভাবছেন সেটা আবার কী করে? আসলে মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে একটি প্রদর্শনী ম্যাচ চলাকালীন, বদলী ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন শচিন৷ তাও আবার পাকিস্তানের হয়ে৷ নিজের আত্মজীবনীতে শচিন উল্লেখ করেছেন এই ঘটনা৷
১৯৮৭ সালের ওই ম্যাচে দুই পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ এবং আবদুল কাদির লাঞ্চের সময় মাঠ ছেড়ে বেরিয়ে গেলে পাকিস্তানের হয়ে ফিল্ডিং করতে নামেন কিশোর শচিন৷ স্বয়ং পাক অধিনায়ক ইমরান খান শচিনকে ফিল্ডিং করতে নামতে বলেছিলেন৷ সেইসময় কপিল দেবের মারা একটি জোরালো শটে ক্যাচ উঠলে প্রায় ১৫ মিটার দৌড়েও ক্যাচ নিতে ব্যর্থ হন শচিন৷
জেআই





