ম্যানচেস্টার ইউনাইটেড তারকা রবিন ভ্যান পার্সি জানিয়েছেন, জাতীয় দলের হয়ে চতুর্থবার বিশ্বকাপের মঞ্চে খেলতে চান তিনি। আর দলের হয়ে ৪০ বছর পর্যন্ত খেলার আশা প্রকাশ করেন ডাচ এ তারকা।

নেদারল্যান্ডসের স্ট্রাইকার পার্সি এখনই অবসরের ব্যাপারে কোন চিন্তা করছেন না। আর ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলার ব্যাপারে তিনি আশাবাদী।

প্রায়ই ইনজুরির সঙ্গে লড়তে থাকা পার্সিকে অনেকেই জাতীয় দল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন, যাতে তার ক্লাব ক্যারিয়ার আরো উন্নত করা যায়। তবে, ৩১ বছরের এই তারকা আরো একটি বিশ্বকাপের আগে নিজের অবসরের ব্যাপারে চিন্তাই করছেন না।

পার্সি বলেন, ‘আমি ২০১৮ বিশ্বকাপে খেলতে চাই। আমি নিজের ব্যক্তিগত জীবনে ভাল আছি। আর জাতীয় দলের হয়ে আমার লক্ষ্য হচ্ছে যতদিন পর্যন্ত সম্ভব খেলে যাওয়া। আমার বয়স এখন ৩১ বছর। আর আমি অন্তত আরো নয় বছর খেলতে চাই।’

ঢাকা, ৮সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ