আজ শুরু হচ্ছে কুল-বিএসজেএ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট। ২৪টি গণমাধ্যমকে নিয়ে বাফুফে ভবন-সংলগ্ন অ্যাস্ট্রো টার্ফে টুর্নামেন্টটির খেলাগুলো হবে।
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে টুর্নামেন্টের পৃষ্ঠপোষণা করছে স্কয়ার টয়লেট্রিজ।
গতকাল এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন আয়োজক ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন সর্বশেষ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম।
নাজিব





