এবার অবশ্য আমির নেই। চ্যাম্পিয়নস ট্রফির আগেই ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন তারকা এই পেসার। তবে তিনি না থাকলেও চ্যাম্পিয়নস ট্রফিতে তার দল পাকিস্তান ভারতের চেয়ে এগিয়েই থাকবে বলে মনে করেন তিনি।

মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দল সম্প্রতি ওয়ানডেতে বেশ ইতিবাচক ক্রিকেট খেলছে। অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের পর দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করে এসেছে দলটি। এমন ধারাবাহিক পারফরম্যান্স যে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতেও দলকে মানসিকভাবে এগিয়ে রাখবেন সেটাই জানালেন আমির। অন্যদিকে ভারতকে ভোগাতে সাম্প্রতিক সময়ে তাদের একের পর এক হার।

আগামী ২৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপপর্বের ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তবে এ দু’দলের লড়াইয়ে এ দফা পাকিস্তানকেই এগিয়ে রাখছেন আমির।

আমির বলেন, ‘পাকিস্তান যেভাবে সম্প্রতি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে তাতে বিদেশী কন্ডিশনে তাদের শক্তি ফুটে উঠে। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা করে আমি মনে করি ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান এগিয়ে থাকবে। তবে ভারত সবসময়ই আমার ফেভারিট। বড় টুর্নামেন্টের আগে ভারতীয় দল তাদের সাম্প্রতিক পরাজয়ের কারণে চাপের মধ্যে রয়েছে।’

সাম্প্রতিক পরাজয়ের সঙ্গে দলের অন্যতম সেরা পেসার জাসপ্রিত বুমরাহর চোটের কারণে ভারত অনেকটা পিছিয়ে রয়েছে বলে মনে করেন আমির। তিনি বলেন, ‘বুমরাহ না থাকলে ভারতের জন্য এটা এক বিশাল ক্ষতি। তিনি ভারতের একজন সেরা বোলার, সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন। তাকে ছাড়া ভারতীয় বোলিং শক্তি ৪০-৫০ শতাংশে হ্রাস পাবে।’

সিডনি টেস্টে পিঠের চোটে পড়া বুমরাহকে নিয়ে বিপদে আছে ভারতও। এখনও চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করতে পারেনি দলটি। তবে দলটির প্রত্যাশা টুর্নামেন্টের শেষ দিকে হলেও যেন বুমরাহর সার্ভিস পাওয়া যায়। সেটাই এখন দেখার অপেক্ষা বুমরাহকে শেষ পর্যন্ত পাওয়া যায় কিনা।

এনএইচ