বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার চট্টগ্রাম টেস্ট বৃষ্টির কারণে ড্র হয়েছে। বিরামহীন বৃষ্টিতে খেলা হয়নি শেষ দিনেও।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই প্রথম কোনো টেস্টে ড্র করল বাংলাদেশ।

প্রোটিয়াদের বিপক্ষে খেলা আগের আট টেস্টেই হেরেছে বাংলাদেশ, যার সাতটি ছিল ইনিংস ব্যবধানে।

এর আগে দ্বিতীয় দিন বৃষ্টির কারণে ২৫ ও পরের দিন ২৪.৫ ওভার আগে খেলা শেষ হয়। দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ৬১ রান করে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ২৪৮ রানে অল আউট করে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ৩২৬ রান করে ৭৮ রানের লিড নেয় স্বাগতিকরা।

কেএইচ