এর মধ্য দিয়ে অ্যাস্টন ভিলার সঙ্গে মার্টিনেজের ছয় বছরের সম্পর্কের ইতি ঘটল। ২০২০ সালে আর্সেনাল থেকে ভিলায় যোগ দেওয়ার পর ধীরে ধীরে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন তিনি।

অ্যাস্টন ভিলার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫৫টি ম্যাচ খেলেছেন মার্টিনেজ। ক্লাবটির হয়ে তিনটি প্রধান উয়েফা প্রতিযোগিতাতেই মাঠে নেমেছেন তিনি।

ভিলার জার্সিতে তার শেষ ম্যাচটিও ছিল স্মরণীয়। আঙুলে চোট থাকলেও ব্যথানাশক ওষুধ নিয়ে ইউরোপা লিগের ফাইনালে খেলেছিলেন আর্জেন্টাইন এই গোলরক্ষক।

মার্টিনেজের ক্লাব ছাড়ার সম্ভাবনা আগে থেকেই আঁচ করতে পেরে তার বিকল্প হিসেবে পার্মা থেকে জাপানি গোলরক্ষক জায়ন সুজুকিকে দলে ভিড়িয়েছিল অ্যাস্টন ভিলা।

এদিকে মার্টিনেজের জুভেন্টাসে যোগ দেওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত ইতালিয়ান ক্লাবটির সঙ্গে তার সম্ভাব্য ট্রান্সফারটি আর আলোর মুখ দেখেনি।

এর আগে মার্টিনেজ নিজেই নতুন চ্যালেঞ্জের সন্ধানে ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। দীর্ঘদিনের সম্পর্কের ইতি টেনে এবার নতুন ঠিকানা চেলসি।

মার্টিনেজের অবদানের প্রশংসা করেছেন অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরি। নতুন মৌসুমে নতুন গোলরক্ষকদের নিয়ে দলকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ও জানিয়েছেন তিনি।

এস