টাঙ্গাইল জেলার সিংনা সমাজ কল্যাণ যুব সংঘের ব্যবস্থপনায় এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ওয়ালটন মার্সেল সিংনা নৌকা বাইচ প্রতিযোগিতা’। আগামী ১ আগস্ট টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সিংনা গ্রামের কুমারী বিলে অনুষ্ঠিত হবে আকর্ষণীয় এ নৌকা বাইচ।

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজক কমিটির কর্মকর্তারা।

জমজমাট এই নৌকা বাইচে দেশের বিভিন্ন স্থান থেকে পুরুষ বিভাগে ১০০ টি ও মহিলা বিভাগে ৫টি দল অংশ গ্রহণ করবে। পাঁচটি ক্যাটাগরিতে অংশ নেয়া দল সমূহের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য থাকছে ওয়ালটনের পক্ষ থেকে ফ্রিজ, টেলিভিশন, হোম অ্যাপ্লায়েন্সসহ অনেক পুরস্কার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আরবি গ্রুপের এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার, ওয়ালটন মার্সেল সিংনা নৌকা বাইচ প্রতিযোগিতার ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আলেকজান্ডার বো এবং আয়োজক কমিটির আহবায়ক মীর কায়ছার সাদিক সজীবসহ অন্যান্যরা।

ঢাকা, ২৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই