বাংলাদেশের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে জয়ের জন্য ব্যাট করছে জিম্বাবুয়ে। এ পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে তাদের সংগ্রহ ১৭ রান।
জিম্বাবুয়ের ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা ১৩, সিবান্দা ১ রান করেছে।
সিরিজের চতুর্থ ওয়ানডেতে জিম্বাবুয়েকে জয়ের জন্য ২৫৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।
এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান তুলেছিল বাংলাদেশ। মুশফিকুর রহিম ৭৭, মাশরাফি ৩৯, তামিম ইকবাল ১৬, এনামুল ৫, ইমরুল ৫ ও সাকিব ১ রান করেছেন। এ ছাড়া অপরাজিত ৮২ রান করেছেন মাহমুদউল্লাহ। ৩টি করে উইকেট পেয়েছেন মিরে ও মাডভিজা। আর ২টি উইকেট নিয়েছেন কাঞ্জোজি।
টাইগাররা খেলতে নেম শুরুতেই উইকেট হারিয়েছে। ব্যক্তিগত ৫ রানে মাডজিভার বলে আউট হয়েছেন ওপেনার এনামুল হক।
এনামুলের পর বিদায় নিয়েছেন আরও ৩ ক্রিকেটার। সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল (১৬), ইমরুল কায়েস (৫) ও সাকিব আল হাসান (১)। আর নিজের নামের পাশে ৭৭ রান যোগ করার পর আউট হয়েছেন মুশফিকুর রহিম।
একাদশে ৩টি পরিবর্তন এসেছে। প্রথমবারের মতো ওয়ানডে দলে যুক্ত হয়েছেন লেগস্পিনার জুবায়ের হোসেন। আর দলে ফিরেছেন আবুল হাসান রাজু। আর মুমিনুল হকের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন ইমরুল কায়েস।
৫ ম্যাচ ওয়ানডে সিরিজ এরই মধ্যে ৩-০ ব্যবধানে নিশ্চিত করেছে বাংলাদেশ।
বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, আবুল হাসান, জুবায়ের হোসেন ও রুবেল হোসেন।
জিম্বাবুয়ে দল : এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), হ্যামিল্টন মাসাকাদজা, মারুমা, সিবান্দা, ব্রেন্ডন টেলর, চাকাবভা, মুর, মাডজিভা, চাতারা, মিরে ও কাঞ্জোজি।
এএইচ





