আসন্ন ত্রিদেশীয় সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ (রোববার) বিকালে মিরপুর শের এ বাংলা স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে ১৬ সদস্যের দল ঘোষণা করেন বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

এই দল থেকে বাদ পড়েছেন ওপেনার সৌম্য সরকার ও পেসার তাসকিন আহমেদ। দলে ঢুকেছেন আবুল হাসান রাজু, সানজামুল ইসলাম ও মোহাম্মদ মিথুন। আসন্ন এ সিরিজে অন্য দুটি দল হিসেবে খেলবে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা।   

আগামী ১৫ জানুয়ারি মিরপুরে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। প্রথম দিনই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ ও জিম্বাবুয়ে। জানা গেছে, প্রথম দল হিসেবে ১০ জানুয়ারি বাংলাদেশে এসে পৌঁছাবে জিম্বাবুয়ে। আর প্রথম খেলা ১৭ জানুয়ারি, তাই শ্রীলঙ্কা আসবে ১৩ তারিখ।

প্রথম ও দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশের ১৬ সদস্যের দল:

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ. নাসির হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবুল হাসান রাজু, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, সানজামুল ইসলাম।

আগামী ১৫ থেকে ২৭ জানুয়ারি ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বসছে আসন্ন ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজের সবকিছুই চূড়ান্ত। এখন শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের ঢাকায় আসা বাকি।

মুস্তাঈন