বিপিএলে খুলনা টাইটান্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় দেখায় টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে রাজশাহী কিংস। দলের হয়ে ওপেন করতে নামেন মুমিনুল হক ও জুনায়েদ সিদ্দিকী।

শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৮তম ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি। তবে এ ম্যাচ জিতে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করার সুযোগ থাকছে খুলনার সামনে।

টুর্নামেন্টে এখন পর্যন্ত আট ম্যাচে ছয় জয় ও দুই হারে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে মাহমুদুল্লার দল। শেষ ম্যাচে দলটি বরিশাল বুলসকে হারিয়ে সবার ওপরে জায়গা করে নেয়। ফলে এ ম্যাচ জয়ে আরও ভালো অবস্থানে নিয়ে যাবে দলটিকে

অন্যদিকে রাজশাহীর অবস্থান খুব একটা সুবিধের না। সাত ম্যাচে তিন জয় ও চার হারে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে রয়েছে স্যামিরা। শেষ ম্যাচে অবশ্য দলটি শক্তিশালী রংপুর রাইডার্সকে হারিয়ে আসরে টিকে থাকার সংকেত দেয়।

চলতি আসরে দু’দলের এটি দ্বিতীয় সাক্ষাত। প্রথম দেখায় মিরাজদের মাত্র তিন রানে হারিয়েছিল মাহমুদুল্লার খুলনা।

এমই