মঙ্গলবার সকালে বাংলাদেশে আসছে মালয়েশিয়া ফুটবল দল। ২৯ জানুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মুখোমুখি হবে বাংলাদেশ-মালয়েশিয়া।
এই টুর্নামেন্টে অংশ নিতে মঙ্গলবার সকালে বাংলাদেশে আসবে তারা। বঙ্গবন্ধু গোল্ডকাপের ‘এ’গ্রুপে রয়েছে বাংলাদেশ, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘মঙ্গলবার সকাল ৯টায় বিজি৮৭ ফ্লাইটযোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে মালয়েশিয়া দল। সেখান থেকে দুপুর ১.৪৫টায় নভো এয়ার বিমানযোগে সিলেটে পৌঁছাবে। সেখানে তারা রোজভিউ হোটেলে উঠবে।’
এদিকে ২৮ জানুয়ারি সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুর, রাত ৮টায় থাইল্যান্ড, ২৯ জানুয়ারি রাত ১১.২০টায় শ্রীলঙ্কা ও ৩০ জানুয়ারি বিকেল সাড়ে ৫টায় বাহরাইন ফুটবল দল বাংলাদেশে আসবে।
এমকে





