ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির উপর নির্মিত একটি সিনেমার পোস্টার উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার নিজের টুইটারের মাধ্যমে সিনেমার একটি পোস্টার প্রকাশ করেছেন ধোনির স্ত্রী স্বাক্ষি।

এ সময় স্বাক্ষি লিখেছেন, ‘গত কয়েক দিন যাবত যত গুজব ছিল তা সবই মিথ্যা। আপনি এখানে দেখুন..বুম!!!’

ছবিটির পোস্টার উন্মোচন করা হলেও এটি মুক্তি পাবে ২০১৫ সালে।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই