ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত পেপসি-ডিআরইউ ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে 'মানবজমিন'কে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছে অন লাইন নিউজ পোর্টাল 'টাইমনিউজবিডি'।

এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার মাঠে নামছে তারা। দুপুর ১২টায় ম্যাচটি শুরু হবে। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে 'টাইমনিউজবিডি'র প্রতিপক্ষ হিসেবে খেলতে নামবে 'আলোকিত বাংলাদেশ'।

টাইমনিউজবিডি দল: শেখ মাহমুদ রিয়াত (অধিনায়ক), মোঃ কামরুজ্জামান বাবলু, আসাদ আল মাহমুদ, আরিফুর রহমান রাব্বি, আকতারুজ্জামান , মাহফুজুল ইসলাম এবং আবুল কাশেম (টিম ম্যানাজার)।

জেডআই/ এআর