সাকিব আল হাসান ও মুমিনুল হকের দৃঢ়তায় শ্রীলঙ্কার বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টে ড্র করেছে বাংলাদেশ। এর আগে টেস্ট বাঁচাতে সফররত শ্রীলঙ্কার সঙ্গে পঞ্চম অর্থাৎ শেষ দিনের শুরু থেকে সতর্কতার সঙ্গে ব্যাটিং করে টাইগাররা।
শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেয়া ৪৬৭ রানের টার্গেটে বিনা উইকেটে আগের দিনের ১২ রান নিয়ে খেলা শুরু করেন বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও শামসুর রহমান। উদ্বোধনী জুটিতে দলীয় সংগ্রহে ৭১ রান যোগ করার পর মাত্র ১০ রানের ব্যবধানেই সাজঘরে ফেরেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও শামসুর রহমান।
দলীয় ৭১ রানে লঙ্কান স্পিনার কিথুরুয়ান ভিতানাগে দলকে প্রথম সাফল্য এনে দেন। তামিমকে বোল্ড করে সাজঘরে ফেরান তিনি। তামিম করেন ৩১ রান।
এরপর দলীয় ৮১ রানে আঘাত হানেন আরেক লঙ্কান স্পিনার দিলরুয়ান পেরেরা। শামসুর রহমানকে বোল্ড করে সাজঘরে ফেরত পাঠিয়ে দলকে দ্বিতীয় সাফল্য এনে দেন। শামসুর করেন ৪৫ রান।
তৃতীয় ব্যাটসম্যান ইমরুল কায়েস ৬৬ বলে ২৫ রান করে আউট হয়ে যায়। পরে সাকিব ও মমিনুলে জুটিতে বাংলাদেশ ড্র করে। মমিনুল ১৬৭ বলে ১০০ রান ও সাকিব ৮৮ বলে ৪৩ রান করে অপরাজিত থাকে।
প্রথম সেশনের খেলা শেষে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৩৭ ওভারের খেলা শেষে স্বাগতিকরা সংগ্রহ করেন ২ উইকেটে ৮৯ রান। মধ্যাহ্ন বিরতি শেষে আরো ১ উইকেট হারিয়ে সংগ্রহ করেছেন ৮৪.৪ ওভারে ২৭১ রান।
শুক্রবার চতুর্থ দিনে চান্দিমালের সেঞ্চুরির পর পরই দলীয় রান ৩০৫ হওয়ার পর বাংলাদেশের সামনে ডিক্লেয়ার দেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ।
[b]ঢাকা , ৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
খেলা
মুমিনুলের শতকে চট্টগ্রাম টেস্ট ড্র
সাকিব আল হাসান ও মুমিনুল হকের দৃঢ়তায় শ্রীলঙ্কার বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টে ড্র করেছে বাংলাদেশ। এর আগে টেস্ট বাঁচাতে সফররত শ্রীলঙ্কার সঙ্গে পঞ্চম অর্থাৎ শেষ দিনের শুরু থেকে সতর্কতার সঙ্গে ব্যাটিং করে টাইগাররা।





