বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী হওয়ায় বাংলাদেশ-ভারত তৃতীয় ওয়ানডে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। সফরকারী ভারত তিন ম্যাচ ওয়ানডে সিরিজ জিতে নিল ২-০ তে।

প্রথমে ব্যাট করতে নেমে সফরকারী ভারত ৩৪.২ ওভার শেষে ৯ উইকেটে করেছিল ১১৯ রান। ৪০ ওভারের ম্যাচটি বৃষ্টির কারনে তৃতীয়বারের মতো থেমে গিয়েছিল।

বৃষ্টির হানায় বন্ধ হওয়া ভারত-বাংলাদেশ সিরিজের শেষ ম্যাচ পুনরায় শুরু হয়েছিল বিকাল পাঁচটায়।

বৃহস্পতিবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই চাপে পড়েছিল ভারত। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। উথাপ্পা ৫, রাহানে ৩, রাউডু ১ ও তিওয়ারি ২ রান করে আউট হন। পাওয়ার প্লে’র দশ ওভারে ভারত করে চার উইকেটে ১৭ রান।

ঢাকা,১৯ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর