চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ৪৬৭ রানের লক্ষ্য বেধে দিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে শ্রীলংকা। এত রান তাড়া করা নয়; যেন টেস্টটি ড্র করাই স্বাগতিকদের লক্ষ্য। আর সেই লক্ষ্যে পঞ্চম দিনে ব্যাট করছেন তারা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৭.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ৬২ বলে ১৪ রান নিয়ে তামিম ইকবাল ক্রিজে আছেন। ৪৮ বলে ১৫ রান সংগ্রহ করে তাকে সঙ্গ দিচ্ছেন শামসুর রহমান।
চতুর্থ দিনে তামিম ইকবাল ও শামসুর রহমান ধীরেসুস্থে পার করলেন দিনের শেষ ৮ ওভার। দিন শেষে তামিম ৩১ বল মোকাবিলা করে ৭ রানে অপরাজিত ছিলেন। আরেক ওপেনার শামসুরের ব্যাট থেকে এসেছে হার না মানা ৪ রান।
ঢাকা,৮ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই