এশিয়া কাপে প্রথমবারের মতো খেলতে এসেই স্বাগতিক বাংলাদেশকে হারিয়েছিল আফগানিস্তান। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি নেদারল্যান্ডসকে হারিয়ে আত্মবিশ্বাসটি আরো বাড়িয়ে নিয়েছিল তারা। তবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জয়ের ধারাটি আর অব্যাহত রাখতে পারেনি তারা। শুক্রবার টেস্ট খেলুড়ে দল জিম্বাবুয়ের কাছে ৭ উইকেটে হেরেছে তারা।
আগামী ১৬ মার্চ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মাঠ নামবে আফগানিস্তান। মূল লড়াইয়ের আগে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমে ব্যাট করে বড় সংগ্রহই করেছিল তারা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করে আফগানরা। দলনেতা মোহাম্মদ নবীর ৩১ রান ছাড়া সামিউল্লাহ শেনওয়ারির অপরাজিত ২৮ রান উল্লেখযোগ্য।
জবাবে উদ্বোধনী জুটিতে হ্যামিল্টন মাসাকাদজা ও সিকান্দার রাজা ১০২ রান সংগ্রহ করেন। ২৭ রান করে সিকান্দারের আউট হওয়ার পর দলীয় ১৩৮ রানে বিদায় নেন মাসাকাদজা। এই ওপেনার মাত্র ৫২ বলে ৫টি চার ও ৭টি ছক্কায় ৯৩ রান করেন। পরে উইলিয়ামস ও চিগুম্বুরা ১৯.৩ ওভারে সাত উইকেট হাতে রেখে দলের জয় নিশ্চিত করেন।
খেলা
জিম্বাবুয়ের কাছে আফগানদের হার
এশিয়া কাপে প্রথমবারের মতো খেলতে এসেই স্বাগতিক বাংলাদেশকে হারিয়েছিল আফগানিস্তান। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি নেদারল্যান্ডসকে হারিয়ে আত্মবিশ্বাসটি আরো বাড়িয়ে নিয়েছিল তারা





