শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনেও কর্তৃত্ব বজায় রেখেছে ভারত। প্রথম দিনে অপরাজিত থাকা শিখর ধাওয়ান ও বিরাট কোহলির ব্যাটে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে তারা।
বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিনে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে আগের দিনের ১২৮ রান নিয়ে খেলা শুরু করে ভারত। হাতে ছিল আট উইকেট। এদিন এই রিপোর্ট লেখা পর্যন্ত আর কোনো উইকেট না হারিয়ে মোট ২৪০ রান সংগ্রহ করেছেন কোহলিরা। এতে তাদের লিড ৫৭ রানের।
প্রথম দিনে ৫৩ রাননিয়ে অপরাজিত থাকা ধাওয়ান সেঞ্চুরি পূর্ণ করেছেন। ১১৩ রান নিয়ে ব্যাট চালিয়ে যাচ্ছেন। তার সঙ্গে ৪৫ রান নিয়ে খেলা শুর করা কোহলি ৯৬ রান করেছেন।
প্রথম দিনে ভারতীয়দের বোলিং তোপে মাত্র ৪৯.৪ ওভারে ১৮৩ রানে ইনিংস গুটিয়ে যায় শ্রীলঙ্কার। জবাবে দিন শেষে মাত্র দুই উইকেটের বিনিময় ১২৮ রান সংগ্রহ জমা করে সফরকারীরা।
জেডআই





