ব্রাজিল বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইরান। বাংলাদেশ সময় রাত ১০টায় বেলো হরাইজেন্তে স্টেডিয়ামে শুরু হবে এই খেলা।
এর আগে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে প্রথম ম্যাচে ২-১ গোলে জয় পায় লিওনেল মেসির দল। তবে ওই ম্যাচে প্রথমার্ধে আর্জেন্টিনার খেলা নিয়ে সন্তুষ্ট হতে পারেননি সমর্থকরা।
আর গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে ইরান।
এরই মধ্যে 'এফ' গ্রুপের পয়েন্ট তালিকায় ৩ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে আর্জেন্টিনা। আর ইরানের পয়েন্ট ১।
এর আগে একবারই আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল ইরান। ১৯৭৭ সালে রিয়াল মাদ্রিদ আয়োজিত সেই প্রীতি টুর্নামেন্টে মেসির দেশের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল তারা।
এখন পর্যন্ত প্রথম পর্ব পাড়ি দিতে পারেনি ফিফা র্যাংকিংয়ে এশিয়া থেকে শীর্ষস্থানে থাকা দল ইরান।
ঢাকা, ২১ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





