বাংলাদেশের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে টজে জিতে ব্যাট ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ৩০ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১২৮ রান।
বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান নিয়েছেন তিনটি ইউকেট। এছাড়া তাইজুল ইসলাম চারটি, জুবায়ের দুইটি ও মাশরাফি একটি উইকেট নিয়েছেন।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক এল্টন চিগুম্বুরা। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিযেছে জিম্বাবুয়ে। পেসার মাশরাফি বিন মর্তুজার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ওপেনার সিকান্দার রাজা (৯)।
যথারীতি স্কোয়াডের বাইরে রয়েছেন বাংলাদেশের মুমিনুল হক, রুবেল হোসেন ও ইমরুল কায়েস। তবে প্রথমবারের মতো ওয়ানডে দলে যুক্ত হয়েছেন সৌম্য সরকার।
৫ ম্যাচ ওয়ানডে সিরিজ এরই মধ্যে ৪-০ তে জিতে নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকাবল, এনামুল হক, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, আবুল হাসান, তাইজুল ইসলাম ও জুবায়ের হোসেন।
জিম্বাবুয়ে দল : এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, হ্যামিল্টন মাসাকাদাজ, ভুসি সিবান্দা, ব্রেন্ডন টেলর, সোলমন মিরে, টিমিয়েন মারুমা, টিনাশে পানিয়াঙ্গারা, টেন্ডাই চাতারা, জন এনউম্বু ও টাফাডজওয়া কামুঞ্জোজি।
জেআই





