ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের আলবেনিয়া-সার্বিয়া ম্যাচে তুমুল সংঘর্ষ বাধে দুই দলের খেলোয়ারদের মধ্যে। ফলে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ম্যাচটি।

ম্যাচের ৪৩ মিনিটের মাথায় স্টেডিয়ামের হঠাৎ করে একটি ড্রোনের প্রবেশ ঘটে। ড্রোনটির সঙ্গে একটি আলবেনিয়ার পতাকা বাধা ছিল। আর তাতেই বাধ সাধে সার্বিয়ার ফুটবল খেলোয়াড়রা।

আর সার্বিয়ান ফুটবলাররা ড্রোনটিতে থাকা পতাকাটিকে নিয়ে ফেলে দিতে চাইলে সংঘর্ষ বেধে যায় আলবেনিয়ার ফুটবলারদের সঙ্গে। গ্যালারিতেও বেধে যায় গন্ডগোল।

ম্যাচের আগে থেকে বেশ নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়ে রেখেছিল ম্যাচ কমিটি। কারন আগে থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বেশ তিক্ত। কিন্তু লাভ হয়নি মোটেও, পন্ড হয়ে যায় ম্যাচটি।

তবে, ফুটবলারদের ভাগ্য ভাল যে, ড্রোনটিতে কোনো বিস্ফোরক দ্রব্য ছিলনা।

পরিস্থিতি ভয়াবহ হওয়াতে উয়েফার ম্যাচ কমিশনার খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। উয়েফা এ বিষয়ে তদন্ত করবে বলে জানিয়েছে।

 

ইআর