সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিটি ম্যাচেই চমক দেখাচ্ছেন বাংলাদেশের পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান।
শনিবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষেও মুস্তাফিজের ‘ভেলকি’ দেখল ক্রিকেটবিশ্ব। এদিন বল হাতে ৪ ওভারে ৯ রান খরচায় নিয়েছেন ২টি মূল্যবান উইকেট।
ম্যাচজুড়েই ছিল মুস্তাফিজের আলোকছটা। নিজের প্রথম ওভারে মেডেন। গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত ক্যাচ তালুবন্দী করা। কিংবা ব্যাক্তিগত দ্বিতীয় ওভারে বিধ্বংসী হয়ে ওঠা শন মার্শকে সাজঘরে ফেরানো। এতসব অর্জনে টইটম্বুর ছিলেন মুস্তাফিজ।
উল্লেখ্য, এখন পর্যন্ত আইপিএলের এবারের আসরে ৭টি উইকেট ঝুলিতে পুরেছেন টাইগার সুপারস্টার মুস্তাফিজ।
সানরাইজার্স হায়দারাবাদ:
ডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ান, মইসেস হেনরিক্স, দীপক হুদা, আদিত্য তারে, ইয়ন মরগ্যান, নোমান ওঝা, বিপুল শর্মা, ভুবনেশ্বর কুমার, বারিন্দার স্রান, মুস্তাফিজুর রহমান।
কিংস ইলেভেন পাঞ্জাব:
মুরালি বিজয়, ম্যানন ভোরা, শন মার্শ, ডেভিড মিলার, গ্লেন ম্যাক্সওয়েল, অক্ষর প্যাটেল, নিখিল নায়েক, ঋষি ধাওয়ান, মোহিত শর্মা, কাইল অ্যাবোট, সন্দীপ শর্মা।
ওএফ





