টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার -১০ পর্বের জন্য রোববার থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। প্রতিপক্ষের চেয়ে নিজেদের নিয়েই বেশী ভাবছে তারা। বিশেষ করে চিন্তাটা ব্যাটিংয় নিয়েই। হাতে সময় খুব বেশী না থাকলেও নিজেদের নিখুঁত করে নিতে চাইছে টাইগাররা।
নিজ দেশে টি-টোয়েন্টির সবচে বড় আসরে টাইগাররা ভুগছে ধারাবাহিকতার অভাবে। শেষ ম্যাচে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে হারের ক্ষতটা এখনও দগদগে। সেটা ঢাকতেই কিনা পুরো দলকে নিয়ে টিম মিটিং করলেন কোচ শেন জার্গেনসেন। হংকংয়ের বিপক্ষে পরাজয়টা চোখে আঙ্গুল দিয়েই দেখিয়ে দিয়েছে দলের ত্রুটিগুলো।
নেট রানরেটে সুপার টেনে উঠলেও, এখানে যে ভাগ্যের সহায়তা মিলবে না তা জানা আছে টাইগার স্কোয়াডের। ভালো ফল আশা করলে খেলতে হবে নিজেদের সেরাটা দিয়েই মানছেন তামিম-সাকিব-মুশফিকরা।
তবে চার হেভিওয়েট প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার চেয়ে বাংলাদেশ দলে ঘুরছে নিজেদের নিয়েই ভাবনা। কিভাবে আসবে আরও রান? কিভাবে নেয়া যাবে উইকেট কিংবা কিভাবে আরও দুরন্ত করতে হবে গ্রাউন্ড ফিল্ডিং এগুলো নিয়েই ব্যস্ত স্কোয়াড।
দু’দিন পরই এলিট প্রতিপক্ষদের বিপক্ষে বিশ্বকাপ শুরু হচ্ছে বাংলাদেশের। নিজেদের নিয়ে হোমওয়ার্কটা ভালো না হলে আরও বড় ব্যার্থতার স্বাদ হয়তো অপেক্ষা করছে টাইগারদের জন্য।
খেলা
ভাল করার প্রত্যয়ে অনুশীলনে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার -১০ পর্বের জন্য রোববার থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। প্রতিপক্ষের চেয়ে নিজেদের নিয়েই বেশী ভাবছে তারা। বিশেষ





