ব্যাটিং বিপর্যয়ে টাইগাররা। শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ।ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেন টাইগার ওপেনার তামিম ইকবাল।

পরে ধাক্কা কাটিয়ে ভালই লড়ছিলেন সৌম্য-সাব্বির জুটি। ব্যাট হাতে তারা পল্টা জবাব দিচ্ছিলেন লংকান বোলারদের। কিন্তু সাব্বির রহমান দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন।এরপর ভিকুম সঞ্জয়ের বলে থিসারা পেরেরা তালুবন্দি হয়ে ফিরতে হয় সৌম্যকেও। ফলে আবারও ধাক্কা খায় সফরকারীরা।

এর মাঝেই অনেকটা উইকেট বিলিয়ে সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম। আসেলা গুনারত্নের বলে স্কুপ করতে গিয়ে বোল্ড আউট হন তিনি।দলের এ বিপদের সময় অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান সাকিব আল হাসানও বিদায় নেন। সেকুগে প্রসন্নের বলে আসেলা গুনারত্নে হাতে ধরা পড়ে ক্রিজ ছাড়তে বাধ্য হন তিনি।

মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এই ম্যাচ শুরুর কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে খেলা শুরু হয় সোয়া ৮টায়।

বৃষ্টির পর ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন তামিম। লাসিথ মালিঙ্গার বলে বোল্ড হওয়ার আগে রানের খাতাই খুলতে পারেননি তিনি।প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৯৪ রান। মোসাদ্দেক হোসেন ১০ ও মাহমুদউল্লাহ ৭ রানে ব্যাট করছেন।

এর আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।এদিকে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ দিয়েই এই ফরম্যাট থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি ও ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

আর শ্রীলংকার বিপক্ষে এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিনের।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

শ্রীলংকা একাদশ: কুশাল পেরেরা, দিলশান মুনাভিরা, উপুল থারাঙ্গা, চামারা কাপুগেদেরা, আসেলা গুনারত্নে, মিলিন্দা সিরিভারদন, থিসারা পেরেরা, সেকুগে প্রসন্ন, নুয়ান কুলাসেকারা, লাসিথ মালিঙ্গা ও ভিকুম সঞ্জয়।

এমবি