শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। এ পর্যন্ত টাইগাররা ৫০ ওভারে রান কুড়িয়েছেন ৯ উইকেটে ২৭২ রান।

এর আগে টাইগারদের হয়ে ব্যাটিং সূচণা করতে আসেন তামিম ইকবাল ও আনামুল হক। ভারতের বোলিং আক্রমনে শুরুতে দায়িত্ব পান মোহিত শর্মা। উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ১১ বলে শূণ্য রানে ফেরেন তামিম। তামিমের উইকেটটি নেন যাদব।

দলীয় ৫ রানের মাথায় তামিম সাজঘরে ফিরলে আরেক ওপেনার আনামুলের সঙ্গে জুটি বাধেঁন মুমিনুল হক। ৩০ রানের জুটি গড়ে তামিমের মতোই উইকেটের পিছনে ধরা দেন মুমিনুল। ব্যক্তিগত ৬ রানে যাদবের দ্বিতীয় শিকার হন মুমিনুল।

বাংলাদেশের আরেক ওপেনার আনামুল হক দেখেশুনেই ব্যাটিং করছিলেন। ব্যাটিং ক্রিজে থেকে ৪৪ রান করে পারভেজ রসুলের বলে রাইডুর তালুবন্দি হন। তবে আউট হওয়ার আগে ৬০ বলে ৭টি চার মেরেছেন আনামুল।

অধিনায়ক মুশফিকুর রহিম তিন চার আর তিন ছয়ে ৫৯ রান করে বিদায় নিয়েছে। পারভেজ রসুলের বলে অজিঙ্কা রাহানের হাতে ধরা পড়ার আগে তিনি ৬৩ বলে এ রান করেন।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলের সপ্তম আসর মাতিয়ে আসা বাংলাদেশের অল-রাউন্ডার সাকিব আল হাসান চারটি চার আর একটি ছয়ে ব্যক্তিগত অর্ধশতক হাঁকাতে খেলেন ৫৫ বল। সুরেশ রায়নার বলে ফিরতি ক্যাচ দিয়ে ৫৮ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন সাকিব।

বাংলাদেশ তাদের পাওয়ার প্লে’র দশ ওভারে করে মাত্র ৩৪ রান। দলীয় অর্ধশতক আসে ৮৯ বলে। প্রথম ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল দুই উইকেটে ৭৬ রান। দলীয় শতক আসে ১৪৫ বলে। দলীয় দু’শ আসে ২৫১ বলে।

বাংলাদেশ দল: মুশফিকুর রহিম, আবদুর রাজ্জাক, আল আমিন হোসেন, আনামুল হক, মাশরাফি মর্তুজা, মাহামুদুল্লাহ রিয়াদ, মুমিনুল হক, নাসির হোসেন, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও জিয়াউর রহমান।

ভারত দল: সুরেশ রায়না, অমিত মিশ্র, পারভেজ রসুল, আসকর প্যাটেল, চেত্বস্বর পুজারা, অজিঙ্কা রাহানে, রিদ্ধিমান সাহা, মোহিত শর্মা, রবিন উথাপ্পা, আম্বাতি রাইডু ও উমেশ যাদব।

ঢাকা, ১৫ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ